সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুন, অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ।

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

ইকবাল হোসেন
ত্রিশাল,ময়মনসিংহ

মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে প্রায় এক বছর যাবত পড়াশোনা করছিল মুনতাসির ফাহিম (২২)। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় গত চার মাস পূর্বে দেশে আসেন। আগামী শনিবার ফিরে যাওয়ার কথা ছিল তাঁর ক্যাম্পাসে। ২৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল ক্লাস। তবে নিয়তির খেলায় শেষ হয়ে গেল মেধাবী তরুন মুনতাসির ফাহিম জীবন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘনিষ্ঠ বন্ধু অনিকের হাতে খুন হয় ফাহিম।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি চায়নিজ কুড়াল নিয়ে ওহেদুল ইসলাম অনিক নামে এক যুবক থানায় হাজির হয়ে পুলিশ কে বলছিল ‘ফাহিম আমার জীবন নষ্ট করে দিয়েছে, তাই তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছি’। এমন কথা শুনে থানা পুলিশ ঘাতক অনিক কে আটক করে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ত্রিশাল সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে খুজতে থাকে মুনতাসির ফাহিম কে। অন্ধকার মাঠে ফাহিম কে খোঁজতে থাকে পুলিশ। এক পর্যায়ে নজরুল একাডেমী মাঠের পূর্ব পার্শ্বের পানির ট্যাংকির সাথে ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হত্যার স্বীকার মুনতাসীর ফাহিম উপজেলার সদর ইউনিনের চিকনা গ্রামের রেজাউল ইসলাম বাদলের বড় ছেলে এবং হত্যাকারী ঘাতক বন্ধু ওহেদুল ইসলাম অনিক পৌর শহরের ৪নং ওয়ার্ডের জহিরুল মন্ডলের ছেলে। নিহত মুনতাসীর ফাহিমের পিতা রেজাউল ইসলাম বাদল জানান, আমার ছেলে বিদেশে লেখাপড়া করে, কিছুদিন যাবত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছুটিতে আসছে।

আগামী শনিবার (২৯ নভেম্বর) মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে ফিরে যাওয়ার কথা ছিল। কেন আমার ছেলেকে হত্যা করল জানিনা। পূর্ববর্তী বিরোধের জেরে অনিক পরিকল্পিতভাবে ফাহিমকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। ছেলে হত্যার কঠিন বিচার দাবী করেন তিনি।

ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, দীর্ঘদিন ধরে অনিক ও ফাহিমের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। পূব শক্রতার জের ধরে রাতে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে অনিক হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জমনসুর আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতার অনিককে জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park