মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সিএমপি’র ইপিজেড থানার চেকপোস্টে অবৈধ ২২ হাজার মার্কিন ডলার ও ৪৮০ গ্রাম স্বর্ণালংকারসহ দুইজন গ্রেফতার।

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

রানা মাহমুদ:

সিএমপি ইপিজেড থানার এসআই (নিঃ) মোঃ আরিফ হোসেন, এএসআই (নিঃ) রুবেল বড়ুয়া ও সঙ্গীয় অফিসার ফোর্স অদ্য ২৮/১১/২৫ খ্রি. তারিখ সকাল ১১.৩০ ঘটিকার সময় ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং টু এয়ারপোর্ট রোডস্থ রুবি সিমেন্ট ফ্যাক্টরি মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালনকালে এয়ারপোর্ট হতে হাজারী গলি সিনেমা প্যালেসগামী একটি সিএনজি অটোরিকশাকে তল্লাশি করেন।

তল্লাশীকালে পাচারকারী চক্রের সদস্য ০১। আব্দুল্লাহ মোহাম্মদ আরাফাত (৩০), পিতা—আব্দুল হাকিম, মাতা—জেবুন্নেছা বেগম, সাং—মেহেন্নাবর পাড়া, পশ্চিম কলাউজান, থানা—লোহাগাড়া, জেলা—চট্টগ্রাম; বর্তমানে—ডিসি রোড, সালাম ম্যানশন, ৪র্থ তলা, থানা—চকবাজার, চট্টগ্রাম ও ০২। জিহাদ উদ্দিন মানিক (১৯), পিতা—মাহবুব আলম, মাতা—দিলুয়ারা বেগম, সাং—মেহেন্নাবর পাড়া, পশ্চিম কলাউজান, থানা—লোহাগাড়া, জেলা—চট্টগ্রাম; বর্তমানে—ডিসি রোড, সালাম ম্যানশন, ৪র্থ তলা, থানা—চকবাজার, চট্টগ্রাম দ্বয়কে গ্রেফতার করেন। আসামি দ্বয়ের হেফাজত হতে অবৈধ ২২,০০০ (বাইশ হাজার) মার্কিন ডলার এবং ৪৮০ (চারশত আশি) গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করেন। আসামিদ্বয় উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারের বিষয়ে কোনো প্রকার বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিদ্বয় পরস্পর যোগসাজশে অধিক লাভের আশায় শুল্ক বা কর ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার চোরাচালানের মাধ্যমে দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে হেফাজতে রাখে। এঘটনায় আসামী দ্বয়ের বিরুদ্ধে ইপিজেড থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park