সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরের পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়কে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ, পিরোজপুর।

  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

রানা মাহমুদ:

পিরোজপুর জেলার মান্যবর সম্মানিত পুলিশ সুপার এর বদলীজনিত বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ মূলক অনুষ্ঠান উপলক্ষে অদ্য ২৯/১১/২০২৫ তারিখ পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হয়। বিদায় বেলায় জেলা পুলিশের সকল সদস্য আবেগে অশ্রুসিক্ত হয়ে বিদায় জানায়।

বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ মূলক অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন পিরোজপুর জেলায় কর্মকালীন সময়ে জনগনের জানমালের নিরাপত্তা, চাঞ্চল্যকর বিভিন্ন ঘটনা উদঘাটন,দুর্ধর্ষ আসামী গ্রেফতার, মামলা সঠিক তদন্তে দিক নির্দেশনার পাশাপাশি পুলিশ সদস্যদের শৃঙ্খলা রক্ষা এবং পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য বিভিন্ন স্থাপনা তৈরি ও সংস্কারসহ উন্নয়নমূলক কার্যক্রম তরান্বিত করতে সচেষ্ট ছিলাম। বিদায় বেলায় আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। অপরাধ দমনে যতটা কঠোর থেকেছি, নাগরিকের দ্বারগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ঠিক ততটাই মনোযোগী থেকেছি। জেলা পুলিশের সেবার মান উন্নয়নে সুনির্দিষ্ট বেশ কিছু কাজের সূচনা করতে পেরেছি। নিয়মিত পুলিশিং এর পাশাপাশি নানামুখী জনবান্ধব কর্মসূচীতে জেলা পুলিশকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে কাজ করার সময় বিগত দিনে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

পরিশেষে পিরোজপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষ ভুমিকা পালন করায় পিরোজপুর জেলাবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

পুলিশ সুপার মহোদয়ের বিদায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park