সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর) বিকালে সরকারি নলডাংগা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কালীগঞ্জবাসীর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,
কালীগঞ্জ হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন,আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আপনারা সবাই তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করবেন, যেন তিনি সুস্থ হয়ে আবারও দেশের হাল ধরতে পারেন।
তিনি আরও বলেন,নানা বাধা-বিপত্তির মধ্যেও দেশনেত্রী দেশ ও দেশের মানুষের কথা ভাবেন। তিনি কখনো দেশ ত্যাগের কথা চিন্তা করেননি। তাই আমাদের সবাইকে আন্তরিকভাবে তার জন্য দোয়া করতে হবে।
দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম শিশুদের মাঝে দুটি ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, ডা. নূরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জবেদ আলী, আনোয়ার হোসেনসহ বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park