সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সংকট পেরিয়ে আস্থার প্রতীক সেবা ও সংস্কারে রোল মডেল কালীগঞ্জ ভূমি অফিস।

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস বর্তমানে সেবা, স্বচ্ছতা ও আধুনিক সংস্কারের দৃষ্টান্ত স্থাপন করেছে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম ২০২৪ সালের ২২ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর থেকে দেড় বছরের ব্যবধানে উপজেলার ভূমি সেবাকে এক নতুন উচ্চতায় তুলে এনেছেন।
জনবল সংকট, সার্ভার জটিলতা ও নানান প্রশাসনিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে ক্যারিয়ার প্ল্যানিং ও একাডেমিক পরামর্শে তরুণ সমাজের কাছেও তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।
গত ১০ বছরের পেন্ডিং থাকা ১ হাজারের বেশি মিসকেসসহ ২০ হাজারেরও বেশি নামজারি কেস নিষ্পত্তি করে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার উদ্যোগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কালীগঞ্জ উপজেলা খুলনা বিভাগে নামজারি সূচকে প্রথম স্থান অর্জন করে—গড় নিষ্পত্তি সময় মাত্র ১৪ দিন।
শুধু প্রশাসনিক কাজেই নয়—মাদক নির্মূল, পরিবেশ রক্ষা, ভেজাল নিয়ন্ত্রণ, মাটি কাটা প্রতিরোধ ও মাছ সুরক্ষায় তিনি পরিচালনা করেছেন শতাধিক মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান।
সরকারি রাজস্ব আদায়, খাস ও ভিপি জমির সুরক্ষা, হাট–বাজার পর্যবেক্ষণসহ সার্বিক ভূমি ব্যবস্থাপনায় গ্রহণ করেছেন বাস্তবসম্মত ও কার্যকরী পদক্ষেপ।
অফিসে ৭টি পদ শূন্য থাকা সত্ত্বেও মাত্র ২ জন অফিস সহকারী নিয়ে তিনি ভূমি অফিসের কার্যক্রম নিয়মিতভাবে সচল রেখেছেন যা সত্যিই প্রশংসনীয়।
জনবান্ধব সেবা নিশ্চিত করতে তিনি গ্রহণ করেছেন একাধিক আধুনিক সংস্কার উদ্যোগ— সিসি ক্যামেরা স্থাপন,পাবলিক টয়লেট নির্মাণ, সীমানা প্রাচীর সংস্কার,ডিজিটাল আইডি কার্ড প্রদান,রেকর্ড রুম সংস্কার, এলইডি লাইট স্থাপন, ভিজিল্যান্স কার্যক্রম জোরদার
এছাড়া কোলা ও নিয়ামতপুর ইউনিয়নে নতুন ভূমি অফিস নির্মাণকাজও এগিয়ে চলছে।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনি নিয়েছেন দ্রুত কার্যকরী ব্যবস্থা—যা সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি করেছে।
শেষে তিনি তার দেড় বছরের দায়িত্ব পালনকালে সহযোগিতা ও সমর্থনের জন্য উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে কালীগঞ্জ ভূমি অফিসের উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park