মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ কালীগঞ্জে ৫ জয়িতা নারীকে সম্মাননা প্রদান।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা ঝিনাইদহ প্রতিনিধিঃ

’নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই’ ডিজিটাল নিরাপত্তা
নিশ্চিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস
২০২৫ পালন করা হয়েছে। এ কার্ষ্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য
অবদান রাখায় কালীগঞ্জের পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় পরিষদের সভাকক্ষে এক অনুষ্টানের মাধ্যমে নির্বাচিত
জয়িতা নারীদের হাতে সন্মাননা ক্রেষ্ট ও উপহার তুলে দেন প্রধান অতিথি
উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।
এবারে অত্র উপজেলাতে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পাঁচ জয়িতা নারী
হলেন- নির্ষাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী
মোছাঃ খুশি বেগম, সফল জননী নারী রাশিদা খাতুন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে
সাফল্য অর্জনকারী নারী রাবিয়া খাতুন, অর্থনৈতিক ভাবে সাফল্য
অর্জনকারী নারী রুপভান বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান
রাখায় তৃপ্তি রানী রায়কে জয়িতা সন্মাননা দেওয়া হয়।
এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুনের
সভাপতিত্বে আলোচনা বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার
(ভ’মি) শাহিন আলম। বক্তব্য রাখেন, সাংবাদিক সমকালের প্রতিনিধি জামির
হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস
ও শিক্ষক বিদৌরা আক্তার প্রমুখ। এছাড়াও অনুষ্টানে উপজেলা পরিষদের
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা সমিতি, এনজিও ও শিক্ষক
প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park