সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৯০০ (নয় শত) পিস ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

রানা মাহমুদ:

পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো: জিয়াউর রহমান এর তদারকিতে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মো: আরিফুল ইসলাম এর তত্তাবধানে এসআই (নি:) মো: আতিকুর রহমান’র নেতৃত্তে জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। উক্ত আভিযানিক টিম গত ০৭/১২/২০২৫ খ্রি: তারিখ পিরোজপুর থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারেন যে, পিরোজপুর জেলার সদর থানাধীন পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ যমুনা ফিলিং স্টেশন হতে অনুমান ১০০ গজ পশ্চিমে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পার্শ্বে বাবু শেখ’র মুদি দোকানের সামনে জনৈক ব্যাক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে একই তারিখ ২২.৩০ ঘটিকার সময় আভিযানিক টিম ঘটনাস্থলে উপস্থিত হন। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে টিমের সদস্যগণ মাদক কারবারি ১। রিয়াজ শেখ (৩১), পিতা-মৃত রুস্তম আলী, মাতা-মিনারা বেগম, সাং- নড়াইল পাড়া, ৭ নম্বর ওয়ার্ড, পিরোজপুর পৌরসভা, থানা ও জেলা- পিরোজপুর’কে আটকপূর্বক তাকে তল্লাশী করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হতে নীল রঙের পলিথিনে মোড়ানো ০৯ (নয়) টি স্বচ্ছ জিপারে রক্ষিত মোট ৯০০ (নয় শত) পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়, যার বাজার মূল্য প্রায় ৩৬০০০০/- (তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পিরোজপুর থানার মামলা নম্বর ০৩, তারিখ ০৮/১২/২০২৫ খ্রি: রুজু হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোন অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park