
মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।
দুর্যোগ প্রস্তুতি ও আগাম করণীয় বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে আজ ইংরেজি ১৪ ডিসেম্বর রোজ রবিবার চম্পাপুর ইউনিয়নের মহের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি স্কুল ক্যাম্পেইন আয়োজন করা হয়।
বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় এলাকার মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে।
শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি গ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে CARE ALERT প্রকল্পের সহায়তায় এই স্কুল ক্যাম্পেইন আয়োজন করা হয়।
স্কুল ক্যাম্পেইনের উদ্দেশ্য
১. শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা
২. আগাম সতর্কবার্তা ও আগাম করণীয় সম্পর্কে ধারণা দেওয়া
৩. দুর্যোগকালে নিরাপদ আচরণ শেখানো
৪. শিক্ষার্থীদের পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে উৎসাহিত করা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোকসেদুল আলম।আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার জনাব মনিরুজ্জামান খান, সহকারী পরিচালক সিপিপি জনাব আসাদুজ্জামান খান, এবং প্রশিক্ষক সিপিপি মোঃ শহিদুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নাজমুল হোসাইন, প্রকল্প কর্মকর্তা , কেয়ার এলার্ট প্রকল্প জাগোনারী।
স্কুল ক্যাম্পেইনে প্রায় ৩০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এ ছাড়াও মহের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্কুল ক্যাম্পেইনে মূল আলোচ্য বিষয় ছিলো ছাত্র ছাত্রীদের মধ্যে
ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাস বিষয়ে সচেতনতামূলক আলোচনা।
আগাম সতর্ক সংকেত ও করণীয় সম্পর্কে ধারণা প্রদান, সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার নিয়ম ও নিরাপদ পথ সম্পর্কে আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব ও কুইজ প্রতিযোগিতা।
এছাড়াও পূর্বে অনুষ্ঠিত ২৫ জন ছাত্রছাত্রীর মাঝে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন এ ধরনের স্কুল ক্যাম্পেইন আয়োজন করলে
শিক্ষার্থীদের দুর্যোগ প্রস্তুতি বিষয়ে জ্ঞান বৃদ্ধি পাবে, সাইক্লোন শেল্টার ও আগাম করণীয় সম্পর্কে জানতে পারবে।
সমাপনী বক্তব্যে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন
এই কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ প্রস্তুতি ও আগাম করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ থাকে যে জাগোনারী কেয়ার বাংলাদেশ এর সহায়তায় কলাপাড়া উপজেলার লালুয়া এবং চম্পাপুর ইউনিয়নে কেয়ার এলার্ট প্রকল্প বাস্তবায়ন করছে।
স্কুল ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।