শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

সুদানের জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় রাজবাড়ীর সন্তান নিহত।

  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ী ঃ

সুদানের আবেই সহর এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (UNISFA) একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬,জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহতের মধ্যে রয়েছেন রাজবাড়ী জেলার এক কৃতিসন্তান। এ হামলায় আরও কয়েকজন বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাজবাড়ীর সন্তান নিহত শান্তিরক্ষী সৈনিকের নাম শামীম রেজা। নিহত শামীম রেজার বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হোগলাডাঙ্গী গ্রামে। শামীমের নিহত হওয়ার খবরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার পরিবার, স্বজন ও এলাকাবাসী শোকাহত হয়ে পড়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা ড্রোনের মাধ্যমে বিস্ফোরক হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সৈনিক শামীম রেজা প্রাণ হারান। আহত অন্যান্য শান্তিরক্ষীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সৈনিক শামীম রেজা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিলেন। তার আত্মত্যাগকে রাজবাড়ী জেলা বাসি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

নিহতের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এ তথ্য নিশ্চিত করে জানা গেছে, মিশনে বাংলাদেশ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। দেশের এই গর্বিত সন্তানের আত্মত্যাগ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park