সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

অবৈধ ইটভাটা উচ্ছেদে বাধা কালীগঞ্জে শ্রমিকদের প্রতিরোধে পিছু হটলো পরিবেশ অধিদপ্তর।

  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

মোঃ মাসুদ রানা:

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গিয়ে শ্রমিকদের বাধার মুখে ফিরে যেতে হয়েছে পরিবেশ অধিদপ্তরকে। সোমবার (১৫ই ডিসেম্বর ) দুপুর ৩টার দিকে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের একটি দল ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে কালীগঞ্জ পৌরসভার শিবনগর এলাকার মকছেদ আলী ব্রিকস-এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ভাটার শ্রমিকরা ভেকুর সামনে শুয়ে পড়ে উচ্ছেদের প্রতিবাদ জানান। তারা বলেন, “ভাটা ভাঙতে হলে আমাদের লাশের ওপর দিয়েই যেতে হবে। শ্রমিকদের দাবি, ওই ভাটায় প্রায় ২০০টি শ্রমিক পরিবার কাজ করে। এখনই ভাটা উচ্ছেদ করা হলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়বেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান এবং কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম। জানা যায়, চলতি বছরে এটি ছিল মকছেদ আলী ব্রিকসে পরিবেশ অধিদপ্তরের চতুর্থ অভিযান।
ইটভাটার শ্রমিক চান্দু মিয়া বলেন, আমরা প্রতিবছর বিভিন্ন ভাটায় কাজ করি। এ বছর এখানে কাজ করছি। এখানে ২০০ জনের বেশি শ্রমিক রয়েছে। এখন ভাটা ভেঙে দিলে আমরা সবাই বেকার হয়ে যাবো। পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। তিনি আরও বলেন,আমাদের দাবি—এ বছর ভাটা ভাঙা যাবে না। আগামী বছর আমরা আর এখানে কাজ করবো না।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম বলেন,ইটভাটা উচ্ছেদের বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন। সোমবার দুপুরে অভিযানে গেলে শ্রমিকরা ভাটা না ভাঙার দাবিতে শুয়ে পড়েন। পরিস্থিতি অনুকূলে না থাকায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। তাদের পরামর্শ অনুযায়ী আমরা ফিরে আসি। তবে এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর মামলা করবে।
এ বিষয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান কোনো বক্তব্য দিতে রাজি হননি।
উল্লেখ্য, এর আগে কালীগঞ্জ পৌরসভার কোটচাঁদপুর সড়কসংলগ্ন এএমবিএম ব্রিকস ভেঙে দেয় পরিবেশ অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park