সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের কর্মচারীকে বেধড়ক মারধর ও হত্যাচেষ্টা।

  • আপডেট সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের প্রশাসনিক বিভাগের সংস্থাপনা শাখার অফিস সহায়ক
সাজ্জাদ হোসেনকে বাসা থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধর ও হত্যার চেষ্টা করেছে অজ্ঞাত ২-৩ জন দুর্বৃত্ত।
আহত সাজ্জাদ হোসেন একই মিলের অবসরপ্রাপ্ত হাবিলদার প্রয়াত কামরুজ্জামানের ছেলে।
ঘটনাটি ঘটে গত বুধবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে। মোবারকগঞ্জ সুগার মিল
কলোনির একটি বাসা থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তি সাজ্জাদ হোসেনকে ডেকে বাইরে নিয়ে যায়। এ সময়
তারা জানায়, অফিসের একজন ‘স্যার’ তাকে দেখা করতে ডেকেছেন। তাদের কথায় বিশ্বাস করে সাজ্জাদ
হোসেন বাইরে বের হলে কিছুদূর যাওয়ার পর এক ব্যক্তি তার গলা চেপে ধরে এবং দ্রæত তাকে টেনে নিয়ে
যায় মিল এলাকার একটি আখ বাগানের দিকে। সেখানে তাকে তাদের সঙ্গে থাকা দা’ এর উল্টো পাশ দিয়ে
এলোপাতাড়ি মারধর করা হয়।
এ সময় সাজ্জাদ হোসেন চিৎকার করলে সেলিম প্রধান নামের এক ব্যক্তি এগিয়ে আসেন। বিষয়টি টের
পেয়ে দুর্বৃত্তরা আহত অবস্থায় সাজ্জাদ হোসেনকে ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে মোবারকগঞ্জ চিনিকলের আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকদের ভাষ্যমতে, তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও আঘাতের চিহ্ন
রয়েছে। পরে সাজ্জাদ হোসেন সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কালীগঞ্জ থানায় একটি
লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন বলেন,
ঘটনাটি আমি জানতে পেরেছি। লিখিত অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে দ্রæত আইনগত ব্যবস্থা
গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park