সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাজবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে বাজারের দোকান পুড়ে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি।

  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

বাবলু শেখ
রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুকারিজ মার্কেটের তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনা স্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— মোঃ খোকন মণ্ডল, মোঃ হারুন অর রশিদ ও মোঃ লুৎফর রহমান।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ মমিনুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ।

স্থানীয়রা জানান, গোয়ালন্দ বাজারের ব্যবসায়ী মোঃ খোকন মণ্ডলের কুকারিজের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়, এমনটাই ধারণা করছেন স্থানীয়রা।

মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের আরও দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং রাজবাড়ী সদর থেকে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পরে,রাত সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ব্যবহৃত পানিতে পাশের চাল বাজারের কয়েকটি চালের দোকানের চাউল ভিজে নষ্ট হয়েছে বলে কয়েকজন ব্যবসায়ী জানান ।
ক্ষতিগ্রস্ত কুকারিজ ব্যবসায়ী মোঃ খোকন মণ্ডল জানান, প্রতিদিনের মতো তিনি রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বাড়িতে পৌঁছানোর পর খবর পান তার দোকানে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে এসে চোখের সামনে নিজের সর্বস্ব পুড়ে ছাই হতে দেখেন। নগদ টাকা ও মালামালসহ তাদের প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া বলেন, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে তিনজন কুকারিজ ব্যবসায়ীর কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাধ্যমতো সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park