মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কালীগঞ্জে রাজমিস্ত্রি শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা—রহস্য ঘনীভূত।

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জসিম উদ্দিন (৩০) নামের এক রাজমিস্ত্রি শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের নলডাঙ্গা সড়কের ব্যাকা ব্রিজ সংলগ্ন মাঠের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে জসিম উদ্দিনের মৃত্যু হয়েছে এবং ওই সময় থেকেই তার মরদেহ গাছে ঝুলে ছিল। নিহত জসিম উদ্দিন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খন্দর বাড়িয়া গ্রামের শহিদুল মন্ডলের ছেলে।
জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল রোডের ঝন্টু মিয়ার বাড়িতে ভাড়া থেকে কর্মজীবন পরিচালনা করছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে মাঠে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক লিচু গাছে ঝুলন্ত মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।এলাকাবাসীর ধারণা, মাঠের ওই লিচু বাগানটি লোকালয় থেকে কিছুটা দূরে হওয়ায় কয়েকদিন ধরে মরদেহটি কারও নজরে আসেনি। নিহতের পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও লাল-কালো রঙের সুয়েটার। তার পায়ের স্যান্ডেল গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় পাওয়া যায়।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা ধরনের সন্দেহের সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা, অন্য কোথাও থেকে জসিম উদ্দিনকে হত্যা করে এখানে এনে রশি দিয়ে ঝুলিয়ে রাখা হতে পারে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, খবর পেয়ে জসিম উদ্দিন নামের ওই শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park