মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেছারাবাদে ডিবি পরিচয়ে চাঁদাবাজি: ৯৯৯–এ ফোনে হাতেনাতে আটক ১।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

পিরোজপুরের নেছারাবাদে ডিবি পুলিশ পরিচয়ে এক পান ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে একজনকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলেন- নেছারাবাদ উপজেলার ২নং সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে ‎নুরুল আলম। তার বিরুদ্ধে হ’ত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী সবুজ চন্দ্র হালদার (৩৬), পিতা সুভাস চন্দ্র হালদার, সাং বাটনাতলা, ওয়ার্ড নং ০৬, ০৭নং গুয়ারেখা ইউনিয়ন, নেছারাবাদ উপজেলা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সবুজ চন্দ্র হালদার পান ক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাটনাতলার দিকে রওয়ানা হন। পথিমধ্যে নেছারাবাদ থানাধীন ০২নং সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী এলাকায় সরদার বাড়ির সামনে পৌঁছালে এক ব্যক্তি তাকে মোটরসাইকেল থামাতে ইশারা করেন।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সবুজ চন্দ্র হালদারকে মাদক ব্যবসায়ী বলে অভিযোগ করেন এবং মোটরসাইকেলের সাইড কভার থেকে একটি পলিথিনে মোড়ানো প্যাকেট বের করে ইয়াবা থাকার মিথ্যা নাটক সাজান। পরে তাকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
কিছু সময় পর আরেক অভিযুক্ত ঘটনাস্থলে এসে মোটরসাইকেলের চাবি নিয়ে নেয় এবং চাঁদার টাকা পরিশোধ না করলে মোটরসাইকেল না দেওয়ার হুমকি দেয়। এছাড়া বিষয়টি কাউকে জানালে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে ভুক্তভোগী সুযোগ বুঝে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে নেছারাবাদ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে এক অভিযুক্তকে আটক করে এবং আটককৃত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park