সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি হত্যা মামলায় কারাগারে।

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ী

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিল্ম স্টেশনের রিপন সাহা (২৯) তেলের পাম্পের কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে রাজবাড়ী সদর থানায় । মামলায় অভিযুক্ত প্রথম শ্রেণীর ঠিকাদার ও দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ কারী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন (৫৪)সহ তার গাড়ি চালক মোঃ কামাল হোসেন সরদার (৪৩) কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার বিকালে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাদের । আদালতের বিচারক মোঃ মহসীন হাসান,আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আবুল হাসেম সুজনের গাড়ি চালক মোঃ কামাল হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আবুল হাসেম সুজন ২০১৯ সালে যুবদলের সভাপতির পদ থেকে সংবাদ সম্মেলন করে স্বেচ্ছায় পদত্যাগ করেন। পদত্যাগের পর তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানপুর ইউনিয়নের পবিত্র সাহার ছেলে। রিপন দেড় বছর পূর্বে গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে অয়েলম্যান হিসাবে কর্মরত থেকে দায়িত্ব পালন করে আসছিলেন । শুক্রবার ভোর ৪,৩০ মিনিটের সময় নিজের জিপ গাড়ীতে ফিলিং স্টেশনে তেল নিতে জায় আবুল হাসেন সুজনসহ তার চালক কামাল। অয়েলম্যানের নিকট হতে ৫ হাজার টাকার তেল নেন আবুল হাসেম সুজন। এ সময় টাকা না দিয়ে ফিলিং স্টেশন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সুজন। এসময় রিপন সাহা গাড়ির পিছনে দৌড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করেন। ওই সময় গাড়িটি রিপন সাহাকে চাপা দিয়ে হত্যা করা হয় ।
এ ঘটনায় রিপন সাহার ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে দুইজনকে অভিযুক্ত করে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সাহাবুদ্দিন খান বলেন, গাড়ি চালক কামাল বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে আবুল হাসেম সুজন ও তার গাড়ি চালক কামালকে কারাগারে প্রেরনের আদেশ দেন। দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park