সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম নিয়ে ভোটের গাড়ি এখন ত্রিশালে।

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পঠিত

‎ইকবাল হোসেন
‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

‎‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
‎রবিবার (১৮ জানুয়ারি) সকালে নির্বাচন বিষয়ক প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ ত্রিশাল উপজেলায় এসে পৌঁছায়। পরে সরকারি নজরুল একাডেমি মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
‎ভ্রাম্যমাণ ভোটের গাড়িতে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত পাঁচটি পিএসএ (পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট) ভিডিওর মাধ্যমে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস তুলে ধরা হয়।
‎এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে সচেতন করা হয় এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়।
‎এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা।
‎আয়োজনে অংশগ্রহণকারীরা জানান, এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ভোটের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park