
রানা মাহমুদঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার দোহার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সোহেল মোল্লা ও সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ ২২/০১/২০২৬ খ্রি. তারিখ ০৫:১০ ঘটিকায় দোহার থানাধীন মধুরচর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এবং পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে সক্ষম হন।
আসামীগণদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
উক্ত আসামীরগণদের বিরুদ্ধে দোহার থানার মামলা নং-৩৯, তারিখ-২২/০১/২০২৬ খ্রিঃ ধারা-৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইন ২০১৮: রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।