সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

র‍্যাবের অভিযানে অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি বাবু (৪০) নারায়ণগঞ্জ হতে গ্রেফতার।

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১০২ বার পঠিত

রানা মাহমুদঃ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সন্ত্রাসবাদ, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে জনগণের আস্থা অর্জন করেছে। অপরাধ দমনে র‍্যাবের নিরলস প্রচেষ্টা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১০ এর অভিযানে অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি বাবু (৪০)’কে নারায়ণগঞ্জ হতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গত ০৬/১১/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯.৪৫ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার একটি টহল টিম নিয়মিত ডিউটি পালনকালে একটি সন্দেহভাজন অটোরিক্সাকে থামানোর সংকেত দেয়। এ সময় অটোরিক্সায় থাকা আসামিদ্বয় পালানোর চেষ্টা করলে টহল টিম একটি দেশীয় লোহার তৈরি রিভলবারসহ রাব্বী সরদার (২৬)’কে গ্রেফতার করে। অপর একজন আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি রাব্বী সরদার জানায় যে, সে রিভলবারটি বাবু নামের এক আসামির কাছ থেকে ভাড়ায় নিয়ে ফেরত দেওয়ার উদ্দেশ্যে তার কাছে যাচ্ছিল।

এ ঘটনায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা নং- ১৫, তারিখ- ০৭/১১/২০২৫ খ্রি., ধারা- ১৯-এ অস্ত্র আইন, ১৮৭৮ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‍্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৫/০১/২০২৬ তারিখ রাত আনুমানিক ০০:২০ ঘটিকায় র‍্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‍্যাব-১১ এর সহযোগীতায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নুরবাগ এলাকা থেকে বর্ণিত অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি বাবুু (৪০), পিতা- মৃত খালেক, সাং- কাজলপুুর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি বাবু (৪০) এর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট ০২ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park