
বাবলু শেখ রাজবাড়ীঃ
খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে,খেলতে চল এই স্লোগানে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী ব্যাড মিন্টন টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান,অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৫ জানুয়ারী বিকাল ৪ টার সময় অফিসার্স ক্লাবের ইনডোর ব্যাড মিন্টন কোর্ট অফিসার্স ক্লাব প্রাঙ্গনে উদ্বোধনীও অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
রাজবাড়ী জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তারিফ উল হাসান এর সভাপতিত্বে ব্যাড মিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার,বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, ব্যাড মিন্টন টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেন,এতে গোয়ালন্দ উপজেলা এবং কালুখালী উপজেলা ফাইনালে অংশ নেয়,এতে বিজয়ী হয় গোয়ালন্দ উপজেলা। এতে রানার আপ হয় কালুখালী উপজেলা,অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরুস্কার বিতরণ করাহয়, এসময় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, স্হানীয় সরকারের উপ পরিচালক ড.মো. মাহমুদুল হক, রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ , প্রমুক।