
বাবলু শেখ রাজবাড়ী ঃ
জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী ১ আসনে জমে উঠেছে পঞ্চম দিনে নির্বাচনীয় প্রচারণা, অব্যাহত রয়েছে প্রার্থীদের গণসংযোগ ও পথসভা ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছে প্রতিশ্রুতি জনপ্রিয়তার টঙ্গে রয়েছে হেভি ওয়েট প্রার্থীরা ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য , রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী সদর ও গোয়ালন্দ নিয়ে গঠিত রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রতীক বরাদ্দ পেয়ে পঞ্চম দিনের পথ সভায় যোগদেন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায়, বসন্তপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ইউসুফ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ইউনিয়নের পাঁচটি স্থানে পথসভায় যোগদেন ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কোলারহাট বাজার, ল্যাংড়ার স্ট্যান্ড , রাজাপুর, লোঘনাথপুর, ও বসন্তপুর বাজার ।
পথসভায় হিন্দু মুসলিম নারী পুরুষ শিক্ষার্থীরা সহ হাজারো জনতার ঢল নামে এই নেতার পথসভায়, এ সময় নেতাকে দেখে উপস্থিত জনতা উচ্ছ্বাসে মেতে ওঠে । এ সময় ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এই নেতার পথসভা , এসময় শিক্ষার্থীদের কন্ঠে ধানের শীষের বিজয়ের আওয়াজ তুলতে লক্ষ্য করা যায় ।
এ সময় রাজবাড়ী ১আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ভোটারদের উদ্দেশ্যে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে একত্ববদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান, এই নেতা ভোটারদের উদ্দেশ্যে বলেন ধানের শীষ বিজয়ী হলে পদ্মা ব্যারেজ,দ্বিতীয় পদ্মা সেতু, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন,খৈয়ম ভোটারদের উদ্দেশ্যে বলেন ১২ তারিখে সকাল সকালে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার ও আহবান জানান এই নেতা ।
এ সময় ফরিদপুর রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী জাকিয়া ফাহিমা জেবা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক শাসন হতে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করে ফিরিয়ে এনে বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কখনো বাংলাদেশে কোন প্রকারের দুর্যোগ হয়নি বলে উল্লেখ করেন এই শিক্ষার্থী, ধানের শীষে ভোট দিয়ে গরিবের বন্ধু উন্নয়নের রূপকার জননন্দিত নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিজয় করার আহবাত জানান ।
এ সময় পথসভায় উপস্থিত সনাতন ধর্মের নারীরা ধানের শীষে ভোট দিয়ে খৈয়মকে বিজয় করার আওয়াজ তোলেন ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল , সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এস সবুজ শাহীন , বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ হোসেন পাটোয়ারী , জেলা বিএনপি’র সাবেক সদস্য মোঃ সাজেদুল বিশ্বাস সাজ্জাদ , বসন্তপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া, বসন্তপুর ইউনিয়নের ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন মিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাজী মাইনুদ্দিন হক , ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল শিকদার , ৯ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজী বকুল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।