
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষ বিজয়ের লক্ষে গণসংযোগ ও প্রচারণা জোরদার অব্যাহত রেখেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী ১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিজয়ের লক্ষে বসন্তপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাহমুদুল হাসান কাজলের সভাপতিত্বে বৃহস্পতিবার ২৯ শে জানুয়ারি বিকাল ৪টায় ধানের শীষ বিজয়ের লক্ষে এক বিশাল গণ সংযোগ অনুষ্ঠিত হয় ।
এ সময় গণসংযোগ টি বাজারের বিভিন্ন সড়ক প্রতিক্ষণ করে বেবিস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে প্রদান করেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবুল হোসেন গাজী, তিনি বলেন আমরা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে নির্বাচিত করার লক্ষ্যে মাঠে কাজ করছি, আপনারা ধানের শীষে ভোট দিয়ে খৈয়মকে নির্বাচিত করলে পদ্মা ব্যরেজ, দ্বিতীয় পদ্মা সেতু, বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে মন্তব্য করেন এই নেতা ।
এ সময় বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান কাজল বলেন আমরা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। এনেতা আরো বলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি হলে মডেল একটি রাজবাড়ী উপহার পাবেন আপনারা । ধানের শীষে ভোট দিয়ে খৈয়ম কে বিজয় করার আহ্বান জানান এই নেতা ।
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী,যুগ্ন আহবায়ক আক্কাস মোল্লা, সদর উপজেলা বিএনপির সদস্য ও বাণীবহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস উদ্দিন, বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান কাজল, সাধারণ সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদ,সহ-সভাপতি জালাল উদ্দিন খান, আলীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান মাসুদ, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ সোহেল রানা, কোকো ক্রীড়া ও যুব সংসদ রাজবাড়ী জেলা শাখার সদস্য আশিকুর রহমান মিজান ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।