সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ী-১আসনে ধানের শীষের প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন দিলেন জাকের পার্টি ।

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ী:

রাজবাড়ী-১ আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষে আনুষ্ঠানিকভাবে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ ও জাকের পার্টির একাংশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১২ টার দিকে রাজবাড়ী ১ আসনের সাবেক এমপি, আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নিজ বাসভবনে আয়োজিত এক ‘নির্বাচনী মতবিনিময় সভায়’ এই ঘোষণা দেওয়া হয়।

বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা) আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন: রাজবাড়ী জেলা জাকের পার্টির সিনিয়র সহ-সভাপতি, ডা. মোঃ ময়েন উদ্দিন মন্ডল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করে ​সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার জন্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের কোনো বিকল্প নেই। জাকের পার্টি ও বিশ্ব জাকের মঞ্জিলের সকল কর্মী এবং জাকেরানরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছেন। তারা প্রতিশ্রুতি দেন যে, আসন্ন নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করতে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করবেন।

​সম্প্রীতির রাজনীতি গড়ার অঙ্গীকার নিয়ে সভায় বক্তারা আরও বলেন, ধর্মকে পুঁজি করে যারা বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। রাজবাড়ীর রাজনৈতিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এবং সুষম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বিকল্প নেই। জাকের মঞ্জিল কর্মী গ্রুপের নেতারা মনে করেন, খৈয়মের সুযোগ্য নেতৃত্বে রাজবাড়ী-১ আসন একটি মডেলে পরিণত হবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন: জেলা যুব কর্মী প্রধান ও বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ডা. ইকবাল খাঁন দোলন।

জামায়াত প্রসঙ্গে কড়া সমালোচনা করে মতবিনিময় সভায় বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের নেতারা জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করেন। তারা অভিযোগ করেন যে: ​২০২৪ সালের ৫ই আগস্ট সরকার পতনের পর থেকেই জামায়াতে ইসলামী ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের ওপর হামলা চালানোর চেষ্টা করে আসছে। ​জাকেরান ভাইয়েরা দীর্ঘদিন ধরে বিশ্ব জাকের মঞ্জিল পাহারা দিয়ে রক্ষা করছেন। ​বক্তাদের দাবি, জামায়াতে ইসলামী ধর্মের নামে রাজনীতি করার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন: সদর উপজেলা কর্মী প্রধান,
মো. বাবর আলী খাঁন, পৌরসভা কর্মী প্রধান, মীর আশরাফ আলী, উপদেষ্টা কর্মী প্রধান, মো. নাজির উদ্দিন নাজির, গোয়ালন্দ উপজেলা কর্মী প্রধান,
আলহাজ্ব আবুল হাসান, গোয়ালন্দ পৌরসভা কর্মী প্রধান, আব্দুল লতিফ প্রামাণিক, মো. রুবেল মাহমুদ ও মো. গোলাপ মন্ডল সহ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের জাকের মঞ্জিল কর্মী গ্রুপের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ জাকের পার্টির একাংশের নেতাকর্মীবৃন্দ সহ অন্যান্যরা।

নির্বাচনী প্রচারণা ও ভোটকেন্দ্রে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বের বিকল্প নেই। আগামী নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত করতে বিশ্ব জাকের মঞ্জিলের কর্মীরা রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার প্রতিটি ঘরে ঘরে গিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাজবাড়ী-১ আসনের রাজনীতিতে জাকের মঞ্জিল কর্মী গ্রুপের এই সমর্থন নির্বাচনী সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলবে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

উন্নয়নের স্বার্থে ধানের শীষ,
​নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, রাজবাড়ী জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে হলে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিজয়ী করা জরুরি। রাজবাড়ী-১ আসনের সার্বিক শান্তিশৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তারা জনসাধারণের প্রতি আহ্বান জানান।

​উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বিশাল জনপ্রিয়তার পাশাপাশি বিশ্ব জাকের মঞ্জিলের এই বিশাল কর্মী বাহিনীর সমর্থন নির্বাচনী লড়াইয়ে তাকে অনেকটাই সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

সভাপতির বক্তব্যে ডা. মো. ময়েন উদ্দিন মন্ডল বলেন, রাজবাড়ী-১ আসনের মানুষের ভাগ্য উন্নয়ন এবং সাধারণ জনগণের সেবা নিশ্চিত করতে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের কোনো বিকল্প নেই। বিশ্ব জাকের মঞ্জিল সবসময় শান্তিকামী ও দেশপ্রেমিক শক্তির পাশে থাকে। সেই আদর্শ থেকেই আমরা রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার প্রতিটি স্তরে খৈয়ম সাহেবের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কর্মীরা এখন থেকেই ভোটের মাঠে সক্রিয় হবে এবং ইনশাআল্লাহ আমরা বিজয়ী হয়েই ঘরে ফিরবো। বিশ্ব জাকের মঞ্জিল ও জাকের পার্টির প্রতিটি কর্মী রাজবাড়ীর উন্নয়নে তার হাতকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। সকল জাকেরান ভাই ও কর্মী গ্রুপ আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন,
​আজকের এই ঐক্য কেবল একটি নির্বাচনের জন্য নয়, বরং এটি রাজবাড়ীর মাটি ও মানুষের অধিকার রক্ষার লড়াই। বিশ্ব জাকের মঞ্জিলের কর্মীরা যেভাবে ধানের শীষের প্রতি সংহতি প্রকাশ করেছেন, তাতে আমি অভিভূত। আমরা সবাই মিলে এমন একটি রাজবাড়ী গড়তে চাই যেখানে প্রতিটি মানুষের ধর্মীয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। রাজবাড়ীর মানুষ শান্তি ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। যারা ধর্মের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে নিজেদের আখের গোছাতে চায়, তাদের বিরুদ্ধে আজ আমাদের এই ঐক্য। বিশ্ব জাকের মঞ্জিলের কর্মীরা আজ সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যে সমর্থন দিয়েছে, তা আমাকে অভিভূত করেছে। আমরা সবাই মিলে রাজবাড়ী-১ আসন থেকে ধর্মের নামে অপরাজনীতি চিরতরে বিদায় করবো এবং জনগণের অধিকার ফিরিয়ে আনবো।

​তিনি জামায়াত প্রসঙ্গ নিয়ে বলেন:​ বিগত সময়ে যারা ধর্মের দোহাই দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে বা শান্তিকামী মানুষের আস্তানা ও প্রতিষ্ঠানে আঘাত হানার পাঁয়তারা করেছে, রাজবাড়ীর মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। ৫ই আগস্টের পর থেকে আপনারা যেভাবে ধৈর্য ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন, তা প্রশংসনীয়। আমরা বিভেদ চাই না, উন্নয়ন চাই। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হলে রাজবাড়ীকে একটি আধুনিক ও বৈষম্যহীন জেলা হিসেবে গড়ে তুলবো।

পরে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করেন: জেলা জাকের পার্টির সিনিয়র সহ-সভাপতি, ডা: মোঃ ময়েন উদ্দিন মন্ডল ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park