সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বানারীপাড়ায় গণভোট সচেতনতায় সুজনের পথনাট্য প্রদর্শনী।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পঠিত

সুমন খান:

গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশজুড়ে সাংস্কৃতিক অভিযাত্রার অংশ হিসেবে বরিশালের বানারীপাড়া উপজেলার জনপদে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে ‘আঁধারে আলোর স্বপ্ন’ নামের একটি ব্যতিক্রমী পথনাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দেশের চলমান প্রেক্ষাপটে ‘গণভোট’ এবং নাগরিক অধিকার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নাট্যাঙ্গনের সন্বয়কারী নাহিয়ানের পরিচালনায় বানারীপাড়া পৌরশহরের ফেরিঘাট চত্বরে এই পথনাট্য প্রদর্শিত হয়। নাটক ও গানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গণভোটের গুরুত্ব, সাংবিধানিক অধিকার এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সুজন প্রতিনিধিদের মতে, সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্রীয় নীতি-নির্ধারণী বিষয়ে অংশগ্রহণ করার মানসিকতা তৈরি করাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য। নাটকের সংলাপে উঠে আসে: গণভোট কী এবং কেন এটি প্রয়োজন, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের মতামতের প্রতিফলন, সুশাসন প্রতিষ্ঠায় একজন সচেতন নাগরিকের দায়িত্ব।
এই সচেতনতামূলক পথনাট্যের প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত সাধারণ দর্শকদের আকৃষ্ট করে। উপজেলার জনগুরুত্বপূর্ণ এলাকায় নাটকটি দেখার জন্য পথচারী ও স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। এ সময় উপস্থিত দর্শকরা জানান, অভিনয়ের মাধ্যমে জটিল বিষয়গুলো সহজে বুঝতে পেরে তারা উপকৃত হয়েছেন। অনেকেই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park