মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শৈলকুপায় পারিবারিক বিরোধে মারপিটে একজনের মৃত্যু।

  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপার জয়ন্তীনগর গ্রামে পারিবারিক বিরোধের জেরে মারপিটে কেসমত আলী (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ই ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের সিরাজ সরদারের ছেলে।

জানা যায়, নামাজ পড়ে বাড়ি ফেরার পথে একজন ব্যক্তিকে লক্ষ্য করে কেসমত আলী বলে তোকে দেখে নেব। এ ঘটনায় পাশে থাকা তার বোনের স্বামী নবীস উদ্দিন ক্ষিপ্ত হয়। কিছুক্ষণ পর বাড়ির পাশে একা পেয়ে নবীস উদ্দিন ও তার পরিবারের লোকজন কেসমত আলীর সাথে কথা কাটাকাটিতে জড়ায়। একপর্যায়ে তারা কিল-ঘুষি দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক কেসমত আলীকে মৃত ঘোষণা করে।

শৈলকুপা থানার উপপরিদর্শক আবুল কাশেম বলেন, পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটেছে। বয়ষ্ক মানুষ হওয়াতে হালকা আঘাতেই কেসমত আলীর মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের পর প্রকৃত বিষয় জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park