সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জলঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ বছরের স্কুলছাত্রীর।

  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারীঃ

নীলফামারীর জলঢাকায় বেপরোয়া ড্রাম ট্রাকের ধাক্কায় বিথী আক্তার (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় টেংগনমারী-মীরগঞ্জ সড়কে এ হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে। নিষ্পাপ এই শিশুর করুণ মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কালকেট কাজিপাড়া এলাকার বাবুল কাজীর কন্যা বিথী আক্তার প্রতিদিনের মতো সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ড্রাম ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে ঘাতক ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রাজু সরকার গনমাধ্যমকে বলেন এটি অত্যন্ত দুঃখ জনক ও মর্মান্তিক ঘটনা। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, ট্রাকটি দ্রুতগতিতে চলছিল এবং চালকের অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা ট্রাকটি জব্দ করেছি এবং চালককে শনাক্ত করার কাজ চলছে তিনি আরও বলেন, সড়কে বেপরোয়া গাড়ি চালানো কোনো ভাবেই সহ্য করা হবে না। বিশেষ করে স্কুলগামী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করবো। দোষী ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন, আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজন হলে অতিরিক্ত চেকপোস্ট ও স্পিড মনিটরিং জোরদার করা হবে। আইসি রাজু সরকার স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আইন নিজের গতিতে চলবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করবো। এদিকে স্থানীয় বাসিন্দারা সড়কে গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্পিড ব্রেকার স্থাপন এবং ভারী যানবাহনের চলাচলে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের দাবি জানিয়েছেন। তারা শিশুদের নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park