রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা দেবিদ্বারে বাড়ির মালিককে খু/ন, ৯ প্যাকেটে মিলল খ/ণ্ডি/ত লা/শ। আ/ট/ক-১ গোপালগঞ্জে ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’-এর পরিচিতি সভা কুমিল্লা দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩ সফল অপারেশনের পর সুস্থ আছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি কেএম বাবর সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা-VARDS” হাতিয়ায় চেয়ারম্যান ঘাটে মাছ বিক্রি করতে গিয়ে ১৫ বছরের কিশোর নিখোঁজ খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক; কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে হাজারো যাত্রী জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে ‘মব’ সৃষ্টি করা হয়েছে: রাশেদ খান

রাজবাড়ীর বসন্তপুর ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৮৮ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন সরদারের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের শতাধিক আলেমদের মাঝে ঈদুল ফিতরের উপহার দেয়া হয়েছে ।

রোববার (১ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে ইমামের হাতে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবির কাপড় ও নগদ টাকা তুলে দেন ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরদার।

এ সময় রাজবাড়ী সদর উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা ইমাম কমিটি ও বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ নাজমুল হক, বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মুফতি মোঃ শহিদুল ইসলাম, সাবেক সভাপতি হাফেজ মাওলানা মোঃ নেছার উদ্দিন, সহ সভাপতি মুফতি মোঃ কামরুজ্জামান, মাওলানা আব্দুস ছাত্তার সহ অন্যান্য আলেমগণ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা ইমাম কমিটি ও বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ নাজমুল হক বলেন, ‘বসন্তপুর ইউপি চেয়ারম্যান সব সময় আলেম-ওলামাদের পাশে থাকেন। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান ইমামদের ঈদ উপহার দিলেন। উপহার পেয়ে ইমামরা খুবই খুশি বলে মন্তব্য করেন তারা ।
বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরদার বলেন, ‘ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সেবা করার জন্য। আমি সব সময় ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আর আলেমরা আল্লাহ্ তায়ালার বিধান প্রচার করছেন এবং পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। তাই আলেমদের অবদান অন্য কারও সঙ্গে তুলনা করা যাবে না। এছাড়া আলেমদের সাথে মিলেমিশে চললে ও তাদের পাশে থাকতে চাই । এজন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আলেম-ওলামাদের ঈদ উপহার দিলাম। তাদের সামান্য উপহার দিতে পেরে আমি খুবই আনন্দিত। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন ইউপি চেয়ারম্যান ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park