শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

ভাঙ্গুড়ায় মুক্তিযুদ্ধের পক্ষে ইফতার মাহফিল ও শোভাযাত্রা।

  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১২১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে ইফতার মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রমজানের পবিত্রতা ও মহান স্বাধীনতার চেতনাকে একসূত্রে গাঁথতে এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ প্রজন্ম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সালেহ আহমেদ সবুজ। ইফতার মাহফিল শেষে দোয়া ও সংক্ষিপ্ত বক্তব্য পর্ব অনুষ্ঠিত হয়।
পরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভাঙ্গুরা সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে ভাঙ্গুরা সরকারি খাদ্য গুদাম রোড এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের চেতনাবিষয়ক বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধারণ করা সকল নাগরিকের দায়িত্ব। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্যসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ আয়োজনকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা, সন্তান, নাগরিক ও প্রজন্ম পরিষদ-এর সভাপতি মো: গোলাম মোস্তফা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park