
রানা মাহমুদ:
ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জে এর দিক নির্দেশনায় একটি মাদক বিরোধী অভিযানে ২২০ পিস ইয়াবা সহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
১১/০৩/২৬ ইং তারিখ বিকেল আনুমানিক ০৫:১৫ ঘটিকার সময় নবাবগঞ্জ থানার এসআই রাজিবুল ইসলাম এসআই মনিরুজ্জামান ও এসআই দেলোয়ারের নেতৃত্বে তাদের সংঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস টিম নবাবগঞ্জ থানাধীন তুইতাল এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এবং ২২০ পিস ইয়াবা সহ ফরহাদ (৩২) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করতে সক্ষম হন।
আসামি ফরহাদ (৩২) নবাবগঞ্জ থানাধীন পুরাতন তুইতাল এলাকার সোহরাব মিয়ার ছেলে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, ধৃত আসামি ফরহাদ (৩২) এর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রকৃয়াধীন।