
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দোলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলিসহ নুর মোহাম্মাদ (৫২) নামে ১জন অস্ত্র ব্যবসায়ীকে’ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর উত্তর দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীর সামনে বাস তল্লাশি করে তাকে আটক করা হয়।
নুর মোহাম্মাদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাংলা বাজার এলাকার প্রয়াত আনোয়ার ব্যাপারীর ছেলে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মফিজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কের ওপর বাংলাদেশ হ্যাচারীর সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানে লোকাল বাস তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও চার রাউন্ড পিস্তলের গুলি জব্দসহ নুর মোহাম্মাদকে আটক করে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম বলেন, ‘বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক আসামির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এ অস্ত্র নিয়ে নূর মোহাম্মদ কুষ্টিয়া থেকে ঢাকার নবীনগর নিয়ে যাচ্ছিল।’
রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর মোরশেদ এর নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার( ডিবি ) অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের গ্রেফতারে সফলতা রয়েছে এই অফিসারের ।