
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে বরিশালের বানারীপাড়া উপজেলার ২ নং ইলুহার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে শুরু হয়েছে এক নীরব কিন্তু তাৎপর্যপূর্ণ রাজনৈতিক প্রস্তুতি। ঈদের শুভেচ্ছা বিনিময়ের আড়ালে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণা এখন দৃশ্যমান বাস্তবতা। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকা,যা অনেকের কাছেই নির্বাচনের আগাম সংকেত হিসেবে ধরা দিচ্ছে।মাঠ পর্যায়ের বাস্তব চিত্র:সরেজমিনে দেখা গেছে, ওয়ার্ডের বিভিন্ন স্থানে—বিশেষ করে বাজার, রাস্তার মোড়, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ এবং গুরুত্বপূর্ণ সড়কে—রঙিন ব্যানার ও ফেস্টুন ঝুলছে। বিদ্যুতের খুঁটি, গাছ এমনকি ব্যক্তিগত স্থাপনাতেও লাগানো হয়েছে এসব প্রচারণা সামগ্রী।
এসব ব্যানারে বড় অক্ষরে লেখা “ঈদ মোবারক, তার সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের ছবি, নাম, সামাজিক পরিচয় ও উন্নয়নের প্রতিশ্রুতি যুক্ত করা হয়েছে। অনেক ক্ষেত্রে সরাসরি প্রার্থিতার ঘোষণা না থাকলেও ভাষা ও বার্তায় স্পষ্ট রাজনৈতিক ইঙ্গিত রয়েছে।
: আলোচনার কেন্দ্রবিন্দু: মুজাহিদুল হক মুরাদ সিকদার…৩নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে যিনি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন, তিনি হলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক মোঃ মুজাহিদুল হক মুরাদ সিকদার।দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ড, জনসেবা ও রাজনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে তিনি একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
“ঈদের এই পবিত্র মুহূর্তে আমি আমার ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য।তিনি আরও বলেন,আগামী নির্বাচনে জনগণ আমাকে সুযোগ দিলে আমি সড়ক-ঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখব।
আরও এক বক্তব্যে তিনি বলেন,আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ওয়ার্ডের সমস্যা সমাধান ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদকে কেন্দ্র করে এ ধরনের প্রচারণা অতীতে দেখা গেলেও এবার তা আগেভাগেই শুরু হয়েছে।
একজন ব্যবসায়ী বলেন,
“ঈদের শুভেচ্ছার আড়ালে মূলত ভোটের প্রস্তুতি চলছে। মানুষ এখন থেকেই বুঝতে পারছে কে প্রার্থী হতে পারে।আরেকজন তরুণ ভোটার বলেন,এতে ভালো দিকও আছে,আমরা আগে থেকেই প্রার্থীদের চিনতে পারছি। তবে অতিরিক্ত ব্যানার কিছুটা বিরক্তিকর।বিশ্লেষকদের মতে, ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শুভেচ্ছা ব্যানার এখন অনেকাংশেই “সফট ক্যাম্পেইনিং-এর অংশ হয়ে উঠেছে। সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করেও প্রার্থীরা এভাবে জনসংযোগ বৃদ্ধি করছেন।
এটি একদিকে যেমন কৌশলী প্রচারণা, অন্যদিকে এটি স্থানীয় রাজনীতির আগাম উত্তাপের বহিঃপ্রকাশ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
মোঃ মুজাহিদুল হক মুরাদ সিকদার
তার পক্ষ থেকে ইলুহার ইউনিয়নসহ সমগ্র বাংলাদেশের সকল মুসলিম উম্মাহর প্রতি, সকল ওয়ার্ড ও মহল্লাবাসীর উদ্দেশ্যে,জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন“ঈদ মোবারক””
ঈদের আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বানারীপাড়ার ইলুহারে যে আগাম নির্বাচনী আবহ তৈরি হয়েছে, তা স্থানীয় রাজনীতির একটি নতুন বাস্তবতা তুলে ধরছে। তবে এই প্রচারণা যেন পরিবেশ, শৃঙ্খলা ও জনস্বার্থের ক্ষতি না করে ,সেদিকে নজর রাখা এখন সময়ের দাবি।