সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

‎ত্রিশালে শালিস বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

  • আপডেট সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২১ বার পঠিত


‎বিশেষ,প্রতিনিধি
ত্রিশাল,ময়মনসিংহঃ

‎ময়মনসিংহের ত্রিশালে শালিস বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকালে উপজেলার বৈলর মুন্সীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, ধানীখোলা ইউনিয়নের মধ্যভাটিপাড়া এলাকার বাসিন্দা মোঃ জিয়াউর রহমানের চাচাতো ভাই জহিরুল ইসলামের ছেলে রায়হান ও প্রতিবেশী আতাউর রহমানের ছেলে মামুন মিয়ার মধ্যে পাখি মারার ফাদকে কেন্দ্র করে পূর্বে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এ বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বৈলর মুন্সীপাড়ায় জহিরুল ইসলামের বসতবাড়ির উঠানে একটি শালিস বৈঠকের আয়োজন করা হয়। তবে অভিযোগ রয়েছে, শালিসে বসার আগেই বিবাদীরা হঠাৎ হামলা চালায়। এ সময় মোঃ জিয়াউর রহমান বাধা দিতে গেলে জিলানী নামের এক ব্যক্তি ও আতাউর তাকে  দেশিও ধারালো অস্ত্র দা দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। একই সময় আব্বাস আলী, মনির হোসেন ও নাজমুল হক রায়হান মিয়াকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। এছাড়াও জহিরুল ইসলাম, সাঈদসহ আরও কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক অন্য চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করেন।
‎অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা আহতদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এ ঘটনায় ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park