সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুর নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ভাঙচুর-লুটপাট, আহত একাধিক ব্যবসায়ী।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পঠিত

রানা মাহমুদ:

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ভাঙচুর ও লুটপাটের ঘটনা। আজ রাত ৭ঃ২০ মিনিট প্রবেশ করেন নাম দুহার বাজারে ১ থেকে দেড় ঘন্টা এবং ভাঙচুর করে চলে যান ,অভিযোগ উঠেছে, বহিরাগত ১০০ থেকে ২০০ জনের একটি সংঘবদ্ধ দল আকস্মিকভাবে বাজারে প্রবেশ করে বিভিন্ন দোকানপাটে হামলা চালায়, ব্যাপক ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় একটি সামান্য বিষয় নিয়ে বাকবিতণ্ডা থেকে। তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। বহিরাগতরা দলবদ্ধ হয়ে বাজারে ঢুকে মুদির দোকান, সেলুন এবং ঔষধের ফার্মেসিসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
হামলাকারীরা দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল তছনছ করে এবং মূল্যবান পণ্য লুট করে নিয়ে যায়। এ সময় কয়েকজন ব্যবসায়ী ও কর্মচারী বাধা দিলে তাদের ওপর নির্মম হামলা চালানো হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর পুরো বাজার এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
এদিকে, এমন ন্যাক্কারজনক ঘটনার পরও বাজার কমিটি ও সেক্রেটারির কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেন, দায়িত্বশীলদের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো তদন্ত বা নিরাপত্তা জোরদারের উদ্যোগ চোখে পড়েনি।একাধিক ব্যবসায়ী বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করি। কিন্তু এই ধরনের হামলার পরও যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমাদের এখানে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়বে।স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তারা দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।নান্দুহার বাজারে এ ধরনের সহিংসতা শুধু ব্যবসায়ীদের নয়, পুরো এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কঠোর পদক্ষেপই পারে পরিস্থিতি স্বাভাবিক করতে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park