সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস উল্টে আহত ২০ জন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পঠিত

এস চাঙমা সত্যজিৎঃ

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে গেলে অন্ততঃ আহত হয়েছেন ২০ জন।

আজ বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ সকাল সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা ঘটানোর বাসটি রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। স্থানীয়রা জানায়, বাসটি সাপছড়ি এলাকায় পৌঁছালে ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগার ফলে উল্টে যায়। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে দ্রুত পাঠিয়ে দেয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান জানান, “দুর্ঘটনায় আহত ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে। আর ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত এক যাত্রীকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”

আহত যাত্রীরা জানান, তারা ঈদের ছুটি শেষে চাকুরিতে বিভিন্ন স্থানে ফেরার উদ্দেশ্যে নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park