সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

অবৈধ ভাবে জালানি তেল মজুদ করায় সড়ক আইনে ৬ জনের জরিমানা।

  • আপডেট সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পঠিত

রানা মাহমুদঃ

পিরোজপুরের নেছারাবাদে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুরে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন।

অভিযানকালে এক ব্যক্তিকে জ্বালানি তেল অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দিয়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে লাইসেন্সবিহীন সকল খুচরা বিক্রেতাকে অবিলম্বে বিক্রি বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া সড়ক পরিবহন আইন অমান্য করে লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং অবৈধ পলিথিন সংরক্ষণের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে পৃথক আরও ৫টি মামলায় ৫ জনকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ। তিনি বলেন, “জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্য আদায় জনসাধারণের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের অনিয়ম প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

প্রশাসন আরও জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং কোনো অনিয়ম সহ্য করা হবে না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park