সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জ কদমতলী তানাকা ফিলিং স্টেশনকে অনিয়মের দ্বায়ে ৫০ হাজার টাকা জরিমানা।

  • আপডেট সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বর্তমান বাজারে জ্বালানি সংকট মোকাবিলায় এবং কিছু অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুতকরণ এবং দাম বৃদ্ধিজনিত সংকট মোকাবিলায় উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ কর্তৃক উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়ে রামেরকান্দা বাজারে খোলা বাজারে একজন ব্যবসায়ী কর্তৃক ২৩০টাকা/ লিটার দরে অকটেন একজন বাইক আরোহীর কাছে ১২ লিটার বিক্রয় করার সময় হাতেনাতে ধরা হয়। তাকে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১০,০০০/-টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে তার প্রদত্ত তথ্যসূত্রে কদমতলী গোলচক্কর অবস্থিত তানাকা ফিলিং স্টেশন এ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে যানবাহন ব্যতীত গ্যালোনে করে ১৩৫/- টাকা দরে অকটেন বিক্রির অভিযোগ সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে তাদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় এই ঘটনার পুনরাবৃত্তি পরিলক্ষিত হওয়ায় তাদেরকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০২৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ অনুযায়ী ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়

উপজেলা নির্বাহ অফিসার, কেরানীগঞ্জ জনাব উমর ফারুক এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন জনাব জান্নাতুল মাওয়া, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কেরানীগঞ্জ ঢাকা। এ সময়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে জান্নাতুল মাওয়া জানান, জ্বালানি তেলের জাতীয় সংকটময় পরিস্থিতিতে কোন অসাধু মহলের জ্বালানি তেলের অবৈধ মজুতকরণ এবং অধিক দামে বিক্রয় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সকলকে প্রয়োজনীয় তথ্য প্রদানে জন্য তিনি অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী অফিসার জনাব উমর ফারুক বলেন, উপজেলা প্রশাসন জ্বালানি সংকট মোকাবিলায় বদ্ধ পরিকর। ভবিষ্যতে খোলা বাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি এবং তা সরবরাহকারী ও মজুদদারদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park