
মোঃ আব্দুল আজিজ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সাথে নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫:০০ টায় নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ এর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সভাপতি ও দৈনিক বর্তমান প্রত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ শেখ ,সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধ আইনুল হক, সহ- সভাপতি ও দৈনিক রাজ বার্তা প্রতিনিধি মোফাজ্জেল হোসেন, কোষাধক্ষ্য ও দৈনিক আজকের বসুন্ধরা প্রত্রিকার প্রতিনিধি আবু তালেব, সাংগঠনিক সম্পাদক ও বাংলা এফএম রেডিও প্রতিনিধি শফিকুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক উত্তর কোণের প্রতিনিধি সেলিম, দপ্তর সম্পাদক ও দৈনিক স্মার্ট বাংলা প্রতিনিধি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সিরাজুল ইসলাম দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি সনজিত দাস, দৈনিক দেশ চিত্র প্রতিনিধি নূরনবী প্রমুখ।
এ সময় নবাগত ওসি মাহবুবুর রহমান বলেন, সাংবাদিকরা হলেন সমাজের আয়না। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজের সবধরণের অপরাধ নির্মূল করা সহজ। অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন প্রথমে একজন মানুষ অপরাধ শুরু করে মাদকের মাধ্যমে, একজন মানুষ খারাপ পথে যাইতেই পারেনা মাদক ছাড়া, তাই আমি প্রথমেই নিয়ামতপুর থানা কে
মাদক মুক্ত করতে চাই। তবে এই জন্য সাংবাদিকসহ সকল শ্রেণীর মানুষের সাহায্য সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকদের সাহায্য সহযোগিতা কামনা করছি আমি।