রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা দেবিদ্বারে বাড়ির মালিককে খু/ন, ৯ প্যাকেটে মিলল খ/ণ্ডি/ত লা/শ। আ/ট/ক-১ গোপালগঞ্জে ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’-এর পরিচিতি সভা কুমিল্লা দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩ সফল অপারেশনের পর সুস্থ আছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি কেএম বাবর সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা-VARDS” হাতিয়ায় চেয়ারম্যান ঘাটে মাছ বিক্রি করতে গিয়ে ১৫ বছরের কিশোর নিখোঁজ খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক; কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে হাজারো যাত্রী জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে ‘মব’ সৃষ্টি করা হয়েছে: রাশেদ খান

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ স্কাউট দিবস পালিত।

  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

নতুন দিনের অঙ্গীকার, স্কাউট হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ স্কাউট দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্কাউট সদস্যরা পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে জেলা কালেক্টরেট হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, কাব লিডার সুরাইয়া বেগম, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার আঞ্জুমান আরা বেবিসহ স্কাউটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণদের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলাই স্কাউট আন্দোলনের অন্যতম লক্ষ্য। দেশের উন্নয়ন ও সমাজসেবায় স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।
বাংলাদেশ স্কাউট ঠাকুরগাঁও জেলা শাখা দিবসটি পালনে সার্বিক আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park