
রানা মাহমুদঃ
১১ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০:৫০ ঘটিকায় উলিপুর থানাধীন তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় রাত্রিকালীন মোবাইল-১ আইন শৃঙ্খলা ও মাদক বিরোধী ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক ব্যাক্তি মাটিয়াল আদর্শ বাজার এলাকায় বর্গা নেওয়া জমিতে গাঁজা গাছের চাড়া চাষ করেছেন।
উক্ত সংবাদের ভিত্তিতে উলিপুর থানা মোবাইল-১ টিম দ্রুততম সময়ে উক্ত স্থানে উপস্থিত হয়ে মাটিয়াল আদর্শ বাজার এলাকার মাদক কারবারি মোণ রওশন আলম ওরফে দেলদার (৪৭) কে গ্রেফতার করে এবং ৫ টি ছোট, বড় গাঁজা গাছের চাড়া ও ৬টি গাঁজা পাতা সহ ডাল জব্দ করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন,
উলিপুর থানাধীন মাটিয়াল আদর্শ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজার গাছসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ ।
উক্ত ঘটনায় উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এছাড়া মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।