মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কুষ্টিয়ায় মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ – পীরকে কুপিয়ে হত্যা।

  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

রানা মাহমুদঃ

দৌলতপুরে মাজারে ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার দায়ে এক একটি মাজারে ভাঙচুন ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় শামীম জাহাঙ্গীর (৫৫) নামে এক কথিত এক পীরকে কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ মুসল্লি ও এলাকাবাসী।

শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিন-পশ্চিম ফিলিপনগর গ্রামে অবস্থিত ওই পীরকে হত্যা শেষে তার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত পীর শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীরের দেওয়া পবিত্র কোরআন অবমাননাকর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে তারা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল বের করে তার দরবার বা আস্তায় হামলা চালায়। এসময় হামলকারীরা শামীম রেজাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেআস্তানায় আগুন জ্বালিয়েদেয়।

শামীমের ভক্তরা আশংকজনক অবস্থায় শামীমকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকারকর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এর আগে ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভ‚তিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। দীর্ঘদিনকারাভোগের পর সে মুক্তি পেয়ে পুনরায় একই ধরনের কর্মকান্ডে লিপ্ত হয়।

হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা তারা দেখেছেন। ভিডিওটি পুরোনো বলেধারণা করা হচ্ছে। তারপর মুসল্লি ও বিক্ষুব্ধ এলাকাবাসী তার আাস্তানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগে ও ভাঙচুর করেছে। তাদের হামলায় শামীম নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। শামীমের মরদেহ দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park