সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দিনাজপুরের বিরামপুরে থানায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত তিন আসামি আটক।

  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত তিন আসামিকে পৃথক স্থান থেকে আটক করেছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন। তারা হলেন—মানিক মিয়া, পিতা: মাহবুব আলম,গ্রাম: বেপারীটোলা,বিরামপুর উপজেলা। তিনি রংপুর কোতোয়ালি থানার একটি মাদক মামলায় ২ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত। মাসুদ রানা,পিতা: নজিবর রহমান,গ্রাম: চকপাড়া,বিরামপুর পৌর এলাকা। তিনি বিরামপুর থানার মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত। ইকবাল হোসেন,পিতা: ইউনুস মণ্ডল,গ্রাম: সন্দলপুর,বিরামপুর উপজেলা। তিনি দেনমোহর সংক্রান্ত মামলায় ২ মাসের সাজাপ্রাপ্ত। থানার ওসি (তদন্ত) আতাউর রহমানের নেতৃত্বে এসআই আমির হোসেন,এএসআই সাহেদুল, আসাদুজ্জামান,আশরাফুল ও বাবুলের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার ভোরে তাদের আটক করে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান,“আদালতের সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের শুক্রবার দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park