
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
১১/৪/২৬ রোজ শনিবার বৈকাল ০৪,৩০ মিঃ নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর স্ব- উদ্যোগে হরিজন ও নুনিয়াদের নিয়ে মাদকের কুফল নিয়ে আলোচনা করেন এবং হরিজন ও নুনিয়া পট্টির মানুষের সমস্যার কথা শোনেন।
এই আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ( ক্রাইম এন্ড অফস্) নওগাঁ সদর সার্কেল এসপি,অতিরিক্ত পুলিশ সুপার মোঃমুসফিকুর রহম,সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান, ওসি ডিবি মোঃ হাসিবুল্লাহ হাবিব সভা পরিচালনা করেন সদর থানার তদন্ত ওসি প্রদীব ব্যানার্জী। হরিজনদের মধ্য বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব তুলসি বাঁশফোর, সাংগঠনিক সম্পাদক চন্দন এবং বাচ্চাদের মধ্যে কবিতা আবৃত্তি করে শোনান,পরী হরিজন,সাগরিকা হরিজন প্রমূখ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাদের মধ্যে পুরস্কার দিয়ে উৎসাহ দেন।কেন্দ্রীয় মহাসচিব তুলসি বাঁশফোর বলেন, আমরা মাদক ব্যাবসা, গ্রহন কোনটাকে সাপোর্ট করি না,কিছু দিন পূর্বে আমাদের মধ্যে দূজন ছেলে মদ ও হিরোইন খেয়ে মৃত্যু বরন করেছে। এতে আমরা গভীর ভাবে মর্মাহত হয়েছি।পৌর সভা থেকে আমরা প্রতি মাসে মাত্র একহাজার টাকা হারে মাসিক বেতন পাই যা বর্তমান সময়ে বাজার মূল্যের সাথে হ্যাস্যকর।হাসপাতাল, ডিসি অফিস সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যেখানে আমাদের পেশায় নিয়োগ দেওয়া কথা,সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে অনান্য ধর্মের মানুষদেরকে অথচ সেখানে হরিজনদের নিয়োগ হওয়ার কথা। তাদের কথাগুলো প্রধানঅতিথি মনোযোগ সহকারে শোনেন এবং প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক সমাজকে অধপতনে নিয়ে যাচ্ছে বিশেষ করে যুব সমাজ, আমরা নওগাঁতে দেখলাম নিশাগ্রস্ত অবস্থায় সন্তান মা, বাবা, স্ত্রী, সন্তান কে খুন করেছে এবং নিজের মা, বাবা সন্তান কে পুলিশের তহাতে তুলে দিচ্ছে। নিশাগ্রস্ত মানুষ এমন কোন জঘন্য কাজ নাই যা করতে পারে না। আসুন আমরা মাদক কে না বলি।উপস্থিত হরিজন ও নুনিয়া পট্টির ছোট বড় সকলে মিলে দূ- হাত তুলে আজ থেকে সবাই মাদক কে না বলেন।পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,আপনাদের মধ্যে আজ অনেকে উচ্চশিক্ষিত হচ্ছে, স্কুল কলেজে লেখা পড়া করছে, যদি সেখানে কেহ আপনাদের ছোট জাতি হিসেবে বা হরিজন হিসেবে কটুক্তি করে, সাথে সাথে থানায় অবহিত করবেন, তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা গ্রহন করা হবে। এখানে আমরা সবাই মানুষ, আমাদের রক্ত সবার একই রকম অতএব, কে কোন জাতি এটা আমাদের ইসলাম ধর্মেও নাই। আপনারা চাকুরির জন্য কোথাও দরখাস্ত করলে আমাকে অবহিত করবেন, আমার সাধ্যমত তার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। হরিজনদের মধ্যে বলেন নওগাঁর ইতিহাসে এই প্রথম কোন পুলিশ সুপার বা কোন সরকারি উর্ধতন কর্মকর্তা আমাদের সাথে এমন ধরনের মতবিনিময় করলেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ এবং আমরা চেষ্টা করবো, আমাদের পরিবার সহ সন্তানেরা যেন আর কোন মাদক কারবারির সাথে সংপৃক্ত না হয়।