
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ীতে পদ্মা নদীতে হতে লিটন খান (৪২) নামে এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার ( ১২ এপ্রিল) সকাল ৯ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তার খানা পাড়ার পদ্মানদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আক্কাস খান এর ছেলে মোঃ লিটন খান তার বাড়ি সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসমাইল নামে এক যুবক সকালে পদ্মা নদীতে গোসল করতে যায়। এসময় মরদেটি নদীতে ভাসতে দেখে এলাকার লোকজনকে খবর দেয়। পরে নৌ পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, ‘প্রতিদিনের মত শনিবার সন্ধ্যার পর রিক্সা নিয়ে বের হয় লিটন । রাত ১০ টার দিকে তাকে ফোন দিলে। সে আর ফোন ধরে না। রাত ১১ টার দিকে আবারও ফোন দিলে লিটন ফোন রিসিভ করে নাই। এরপর রাত দুইটা বেজে যায় তাও সে আর বাড়িতে আসে নাই। পরে তাকে আবারও ফোন দেওয়া হলে মোবাইল বন্ধ পাওয়া জায়। এরপর থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করিলে। সকালে নদীতে একটা লাশ পাওয়া গেছে খবর শুনে এখানে এসে দেখি তার লাশ নদীতে ভেসে আছে।’
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) উত্তম কুমার ঘোষ জানায়, নদী থেকে একটি মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ । মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা রিক্সা ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা ।