
নিজস্ব প্রতিবেদক:
গোপন সংবাদের ভিত্তিতে ইং ১১/০৪/২০২৬ খ্রিঃ তারিখ ১৪.০৫ ঘটিকার সময় সাভার মডেল থানা পুলিশ সাভার নামাগেন্ডা, বটতলা সাকিনস্থ অলি কোম্পানীর ইট ভাটার পশ্চিম পাশের বেলায়েত কোম্পানীর মালিকানাধীন জলামগ্ন নিচু জমিতে জমে থাকা পানির নিচ হতে ০৫ই আগষ্ট ২০২৪ খ্রিঃ তারিখ সাভার মডেল থানা অস্ত্রাগার হতে লুট হওয়া অস্ত্র গ্যাসগান যাহার বাট নম্বর-৮৪, বডি নম্বর-০৪১৯৯৮ উদ্ধার করে।
উল্লেখ্য যে, উদ্ধারকৃত গ্যাসগানটি ৫ আগস্ট, ২০২৪ খ্রি. সাভার মডেল থানা অস্ত্রাগার লুটের ঘটনায় রুজুকৃত মামলা, সাভার থানার এফআইআর নং-২৯, তারিখ- ১০ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-৫২১, তারিখ- ১০ সেপ্টেম্বর, ২০২৪; সময়- ১৪.৩০ ঘটিকার সময় ধারা- 15(3)/25D The Special Powers Act, 1974; তৎসহ140/147/148/149/186/332/33/353/307/379/380/427/436/109/34/114 The Penal Code, 1860; এর উদ্ধারকৃত আলামত।
থানা অস্ত্রাগার লুটের আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।