সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কাগজে রাস্তা, বাস্তবে কাদা: ভাঙ্গুড়ায় উন্নয়নের নামে লুটপাট!

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
মো : গোলাম মোস্তফা

পাবনার ভাঙ্গুড়ায় তৃতীয় পর্যায়ে ২০২৪-২০২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ২০টি প্রকল্পের একটি সড়ক নির্মাণ প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নথিতে উল্লেখ থাকা সত্ত্বেও বাস্তবে কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ কাগজ কলেমে থাকলেও বাস্তবে কোনো কাজ হয় নি এই রাস্তায়। উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলি পাড়া গ্রামের লুৎফর রহমানের বাড়ির পাকা রাস্তা থেকে বাবুর বাড়ি পাকা রাস্তা পর্যন্ত রাস্তা নির্মাণে এই অনিয়মের অভিযোগ উঠেছে। বিল তুলে নিয়েছে প্রকল্পের সভাপতি ও ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল গণি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৩৬ লক্ষ ৬৫ হাজার ৮শত ৭২ টাকার বিপরিতে ২০টি প্রকল্প দেওয়া হয়। প্রকল্পের তালিকার থাকা ১৩ নম্বর সিরিয়ালের প্রকল্প অনুযায়ী পার ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলি পাড়া গ্রামের লুৎফর রহমানের বাড়ির পাকা রাস্তা থেকে বাবুর বাড়ি পাকা রাস্তা পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে ২ লক্ষ ৫ হাজার ৮শত ৬০ টাকা । কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেখানে রাস্তা উন্নত তো দূরের কথা, এখনো কাঁচা মাটির সরু পথই রয়ে গেছে। চলাচল আরও কষ্টকর হয়ে পড়েছে। বাস্তবে রাস্তা নেই তবে কাগজ কলমে রাস্তা রয়েছে ।

স্থানীয়দের অভিযোগ, বরাদ্দকৃত অর্থের তুলনায় কাজের বাস্তব চিত্র অত্যন্ত হতাশাজনক। “কাগজে-কলমে কাজ শেষ দেখানো হলেও বাস্তবে তেমন কোনো উন্নয়ন হয়নি,”—এমনটাই জানিয়েছেন একাধিক ভুক্তভোগী গ্রামবাসী। তাদের দাবি, সরকারি প্রকল্পের কাজের গুণগত মান যাচাই এবং প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। না হলে সরকারের অর্থ জন কল্যাণে ব্যায় হবে না। তারা আরও জানান , এই প্রকল্পে রাস্তা অসমতল পথ, যা কোনোভাবেই উন্নয়ন প্রকল্পের মানদণ্ড পূরণ করে না। বর্ষা মৌসুমে এ পথ চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নকারী সভাপতি ও পারভাঙ্গুড়া ইউনিয়নের ১ নং ইউপি সদস্য আব্দুল গনি বলেন, কাজ কিছুটা করেছি তবে মাটি নরম হওয়ার জন্য গড়ে গেছে। তবে এ নিয়ে কিছু করা যাবে না ।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস জানান, প্রকল্পের বিল অনেক আগেই প্রদান করা হয়েছে। তবে কাজের মান নিয়ে তাৎক্ষণিক কেউ কোনো অভিযোগ করেছিলেন না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park