রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা দেবিদ্বারে বাড়ির মালিককে খু/ন, ৯ প্যাকেটে মিলল খ/ণ্ডি/ত লা/শ। আ/ট/ক-১ গোপালগঞ্জে ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’-এর পরিচিতি সভা কুমিল্লা দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩ সফল অপারেশনের পর সুস্থ আছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি কেএম বাবর সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা-VARDS” হাতিয়ায় চেয়ারম্যান ঘাটে মাছ বিক্রি করতে গিয়ে ১৫ বছরের কিশোর নিখোঁজ খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক; কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে হাজারো যাত্রী জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে ‘মব’ সৃষ্টি করা হয়েছে: রাশেদ খান

লালপুরে জেনাস তা’লিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগ কোরআন বিতরণ ও সবক প্রদান।

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২০৫ বার পঠিত

মাহাবুর রহমান
লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুরে জেনাস তা’লিমুল কোরআন মাদ্রাসা, চকবাদকয়া শাখার উদ্যোগে কোরআনের প্রথম সবক প্রদান ও কোরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল ) উপজেলার চকবাদকয়া জামে মসজিদে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেনাস স্যোশাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের অফিস সম্পাদক শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক হাফেজ সোয়াইফ আহমেদ ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি ডেন্টাল সার্জন ডা: মো: হাসান আলী। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আযম আলী, বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিদ্দিকুর রহমান, চকবাদকয়া জামে মসজিদের সভাপতি মতিউর রহমান , জেনাস তা’লিমুল কোরআন মাদরাসা, মহারাজপুর শাখার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সালাম । মাদরাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেনাসের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংস্থার ফান্ড ম্যানেজমেন্ট সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে কোরআনের ছবক গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন মাজীদ বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, সুন্দর সুশৃংখল, শান্তিপূর্ণ একটি আদর্শ সমাজ গঠনের সুশিক্ষার প্রয়োজন। আর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এ শিক্ষা অর্জন করা যায়। শিশুকাল থেকে নৈতিকতা ও শিষ্টাচারের শিক্ষা দিতে হবে তাহলে তারা দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং আদর্শ সমাজ ঠনে ভূমিকা রাখতে পারবে। এছাড়াও সামাজিক উন্নয়নের কাজে সমাজের সচেতন বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য যে, জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন মানবতার সেবায় নিবেদিত একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেী সামাজিক সংগঠন। সংস্থাটি অনগ্রসর অসহায় মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা, আত্মকর্মসংস্থান, পূনর্বাচন, জরুরী ত্রাণ, খাদ্য সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park