সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কাশিয়ানী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পঠিত

রানা মাহমুদঃ

গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশের মাদক বিরোধী এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় সাহসী অফিসার এসআই নুর আলম তার সঙ্গীও ফোর্স সহ পুলিশের একটি চৌকশ টিম কাশিয়ানী থানার রাতইলে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯ হাজার ৬২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা সহ শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) কাশিয়ানী থানার পশ্চিম রাতইল গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশের সূত্রে জানা যায়, আকাশ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছিলো এবং পুলিশ তার গতিবিধি নজরদারিতে রেখেছিলো।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park