সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পল্লবীতে নিরাপত্তাকর্মীকে হত্যা: পিবিআইয়ের অভিযানে অটোরিক্সা চালক গ্রেফতার।

  • আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পঠিত

রানা মাহমুদঃ

রাজধানীর পল্লবী থানাধীন উত্তর পল্লবী আবাসিক এলাকায় দায়িত্ব পালনকালে এক নিরাপত্তাকর্মীকে মারধরের ঘটনায় মৃত্যু, পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর তৎপরতায় জড়িত আসামি গ্রেফতার ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান।

গত ১৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ দুপুর আনুমানিক ০১:০০ ঘটিকায় উত্তর পল্লবী আবাসিক এলাকায় মেরিট সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড”-এর নিরাপত্তাকর্মী সালাউদ্দিন (৫৫) কর্তব্যরত অবস্থায় এক অজ্ঞাতনামা অটোরিক্সা চালককে প্রবেশে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে অটোরিক্সা চালক রাগান্বিত হয়ে ভিকটিমকে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মুখ ও মাথায় কিল-ঘুষি ও আঘাত করে। এতে ভিকটিম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলাবাগান থানাধীন গ্রীন রোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪/০৪/২০২৬ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ০৩:০৬ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী মোছাঃ হালিমা বেগম (৫০) পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পিবিআই এর সিডিউল ভূক্ত মামলা হওয়ায় পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) স্বপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করে এবং এসআই (নিঃ) নুর জামাল হোসেন মামলাটির তদন্তভার গ্রহণ করেন।

পিবিআই প্রধান জনাব মোঃ মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশ-এর তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)-এর ইউনিট ইনচার্জ বিশেষ পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান, পিপিএম-সেবা-এর নেতৃত্বে একটি চৌকস ক্রাইমসিন টিম তাৎক্ষণিকভাবে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ, তথ্য-উপাত্ত বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত সন্দিগ্ধ অটোরিক্সা চালক মোঃ সাগর শেখ @ বাবু (৩৭)-কে গত ১৬/০৪/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১১ এলাকাধীন মামুনের রিক্সার গ্যারেজের সামনে থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে অটোরিক্সা নিয়ে উত্তর পল্লবী আবাসিক এলাকায় প্রবেশের চেষ্টা করলে ভিকটিম তাকে বাধা দেন। এ নিয়ে তর্কের একপর্যায়ে সে আক্রোশে ভিকটিমকে এলোপাতাড়িভাবে মারধর করে, যার ফলে পরবর্তীতে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

মামলাটির তদন্ত কার্যক্রম অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park