সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, লক্ষ্য ১.৭৮ লাখ শিশু।

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

সাতক্ষীরায় শুরু হয়েছে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬”। জেলার প্রায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাশেদ উদ্দিন, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদসহ স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নির্ধারিত বয়সের সব শিশুকে টিকার আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় জেলা প্রশাসক মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য এ ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। জেলাজুড়ে মোট ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে টিকা দেওয়া হবে। এর মধ্যে প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ে এবং শেষের ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, নির্ধারিত বয়সসীমার সব শিশুই এই ক্যাম্পেইনে এমআর (হাম-রুবেলা) টিকা নিতে পারবে—আগে টিকা নেওয়া থাকলেও বা আক্রান্ত হওয়ার ইতিহাস থাকলেও। তবে টিকা নেওয়ার ক্ষেত্রে কমপক্ষে ২৮ দিনের ব্যবধান নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park