সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদণ্ড।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অবৈধভাবে পেট্রোল বহন ও বিক্রির চেষ্টার দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার আটক দুই ব্যক্তিকে এ দণ্ডাদেশ প্রদান করেন বালিয়াডাঙ্গী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান উল হক।
জানা যায়, সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ সমির উদ্দিন স্মৃতি কলেজ মোড় এলাকায় অভিযান চালায়। এসময় একটি অটোরিকশা আটক করে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ৭ থেকে ৮টি বড় জারে আনুমানিক ২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, এসব পেট্রোল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার হরিনমারী নয়াপাড়া গ্রামের মো. শরিফ উদ্দিনের ছেলে মো. জহিরুল ইসলাম (৩৫) এবং রত্নাই বগুলাবাড়ী গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. জাহিরুল ইসলাম (৩০)।
পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় মো. জহিরুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তার সহযোগী মো. জাহিরুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বালিয়াডাঙ্গী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান উল হক দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত পেট্রোল নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।
তিনি আরও বলেন, জনস্বার্থে অবৈধ জ্বালানি বিক্রি ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park