সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

আশুলিয়ায় ১৭০ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পঠিত


রানা মাহমুদঃ

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) রাত ১১টা ২৫ মিনিটের দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন— বরিশাল জেলার কোতোয়ালী থানার বামনীকাঠী এলাকার মোঃ ইউনুস হাওলাদারের ছেলে মোঃ রুবেল হাওলাদার (৩২) এবং আশুলিয়া থানার কাঠগড়া সিকদারপাড়া এলাকার মোঃ বাবুল সিকদারের ছেলে মোঃ হিমেল সিকদার রাজা (২৫)। রুবেল বর্তমানে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ গ্রীন সিটি এলাকায় বসবাস করে আসছিলেন।
​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আঃ হাই ও সংগীয় ফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামিদের কাছ থেকে ১৭০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২০ হাজার ৪০০ টাকা।
​ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, ধৃত আসামীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park